যশোর, বাংলাদেশ || সোমবার, ৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের খুলনা বিভাগীয় নতুন কমিটি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৪:১৭ পিএম
আপডেট : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৫:৪১ পিএম
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের খুলনা বিভাগীয় নতুন কমিটি

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগীয় সম্মেলনে নতুন বিভাগীয় ও জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে যশোর জেলা পরিষদ মিলনায়তন বিডি হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় নতুন নির্বাচিত কমিটির সংবর্ধনা দেওয়া হয়।

সম্মেলনে খুলনা বিভাগীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা ইব্রাহিম খলিল।

যশোর জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা জুলফিকার আল মাহমুদ। এছাড়া খুলনা মহানগরী, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও বাগেরহাট জেলার নবনির্বাচিত সভাপতিদের নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুল খালেক। তিনি বলেন, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কমিটি গঠন হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। নবনির্বাচিত নেতৃত্ব ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতী আমীর হামজা বলেন, আলেমরা নবীদের ওয়ারিশ। তাদের প্রধান দায়িত্ব মানুষের কাছে আল্লাহর ইবাদতের আহ্বান পৌঁছে দেওয়া, সমাজকে নৈতিকতার পথে পরিচালিত করা এবং সংযত ও দায়িত্বশীল বক্তব্যের মাধ্যমে ইসলামের সঠিক শিক্ষা তুলে ধরা। তিনি আল্লামা সাঈদী (রহ.)-এর জীবন ও দাওয়াতি কার্যক্রমের প্রসঙ্গ উল্লেখ করে কোরআনের দাওয়াত সর্বস্তরে ছড়িয়ে দিতে আলেম সমাজের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দীন খান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, সংগঠনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা ফখরুদ্দীন আহমদ, মাওলানা রুহুল আমীন, মাওলানা আবু বকর সিদ্দীক এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন হেলালী।

বক্তারা বলেন, ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে, উলামায়ে কেরামের মর্যাদা সমুন্নত রাখতে এবং দ্বীনি দাওয়াতকে আরও গতিশীল করতে বক্তব্য, শিক্ষা ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। কোরআনের দাওয়াত সর্বস্তরে পৌঁছে দিয়ে দ্বীনি আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

সম্মেলনে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত আলেম, মুফাসসির ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)