যশোর, বাংলাদেশ || সোমবার, ৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্ত্রীকে হাতুড়িপেটায় হত্যা করে মাদকাসক্ত স্বামীর আত্মসমর্পণ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২ আগস্ট,২০২৬, ০৭:৩৫ পিএম
আপডেট : রবিবার, ২ আগস্ট,২০২৬, ১০:০৫ পিএম
স্ত্রীকে হাতুড়িপেটায় হত্যা করে মাদকাসক্ত স্বামীর আত্মসমর্পণ

নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে জেসমিন বেগম (৩৩) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত স্বামী মো.জসিম শেখ (৩৬)। হত্যার পর স্বামী জসিম শেখ লোহাগড়া থানায় এসে আত্মসমর্পণ করেছে।

রোববার (২ আগষ্ট) দুপুরে সাড়ে ১২টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত জেসমিন বেগম উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের সিদ্দিক মীরের মেয়ে এবং জসিম শেখ একই গ্রামের মোমরেজ শেখের ছেলে। অভিযুক্ত জসিম শেখ পেশায় নির্মাণ শ্রমিক হলেও তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ।

স্থানীয়রা জানান. লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের জসিম শেখের সাথে প্রায় ১০ বছর আগে জেসমিনের বিয়ে হয়। তাদের একটি ৮ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্ধ-কলহ চলে আসছিল। এর জেরে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে স্বামী জসিম ও স্ত্রী জেসমিনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে জসিম হাতুড়ি দিয়ে জেসমিনের মাথায় আঘাত করলে জেসমিন গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে।

এলাকাবাসী ও স্বজনরা আহত জেসমিনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বিকালে ঢাকায় একটি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জেসমিন বেগমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে থানায় এসে জসিম শেখ আত্মসমর্পণ করে। পরে আহত গৃহবধূকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে গেলে সেখানে তিনি মারা গেছেন।
হত্যাকাণ্ডের পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)