যশোর, বাংলাদেশ || সোমবার, ৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালীগঞ্জে ইঞ্জিনভ্যানের ধাক্কায় সাত বছরের শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৬:০৮ পিএম
আপডেট : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৬:৪৯ পিএম
কালীগঞ্জে ইঞ্জিনভ্যানের ধাক্কায় সাত বছরের শিশুর মৃত্যু

ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় ঝিনাইদহের কালীগঞ্জে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কোলা সড়কের শেষ প্রান্ত পিপরল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাফসা মাগুরা জেলা শালিখা উপজেলার পিপরল গ্রামের বাসিন্দা ও প্রবাসী আকরাম হোসেনের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, শিশু হাফসা শনিবার সকালে তার মায়ের সাথে শপিং করতে কালীগঞ্জ উপজেলার গাজীর বাজারে আসে। কেনাকাটা শেষে দুপুর ১২ টার দিকে ইঞ্জিনচালিত নসিমনে চড়ে তারা নিজ গ্রাম পিপরলে পৌছায়। এ সময় নসিমন থেকে নেমে রাস্তা পার হতে গিয়ে একটি ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে হাফসা।

তার মাথা ফেটে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ শিশির কুমার জানান, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার মাথা ফেটে রক্ষক্ষরণে মৃত্যু হয়েছে বলে তাদের অনুমান।

সড়ক দূর্ঘটনায় এক শিশু মৃত্যুর এ খবর নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)