যশোর, বাংলাদেশ || সোমবার, ৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে সীমান্ত মানব কল্যাণ সংস্থার উদ্যোগে টিউবওয়েল বিতরণ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২ আগস্ট,২০২৬, ০৩:১১ পিএম
মহেশপুরে সীমান্ত মানব কল্যাণ সংস্থার উদ্যোগে টিউবওয়েল বিতরণ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে একটি বিদ্যালয় ও তিনটি অসহায় পরিবারের মাঝে নলকূপ (টিউবওয়েল) বিতরণ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে মহেশপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর জিয়া, এম এস জানা গ্রীন এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম, সীমান্ত মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাব্বির হোসেন, ইউপি সদস্য জাকির হোসেন, সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল হক ও আজীবন সদস্য শামীমুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক সাব্বির হোসেন বলেন, আমাদের এ ধরনের মানবিক কর্মসূচি অতীতেও ছিল এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা বড়লোক হতে চাই না, ভালো মানুষ হতে চাই। যতদিন বেঁচে থাকব, মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখার চেষ্টা করব। যেকোনো দুর্যোগ ও প্রয়োজনে অসহায় ও দুস্থ মানুষের পাশে সীমান্ত মানব কল্যাণ সংস্থা সবসময় থাকবে, ইনশাআল্লাহ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)