যশোর, বাংলাদেশ || বুধবার, ৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোরের পুনঃনির্মিত শামছুর রহমান মিলনায়তনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ১০:১৩ পিএম
আপডেট : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ১১:১৬ পিএম
প্রেসক্লাব যশোরের পুনঃনির্মিত শামছুর রহমান মিলনায়তনের উদ্বোধন

প্রেসক্লাব যশোরে পুনঃনির্মিত শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তন উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে এর উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

প্রেসক্লাবের জীবন সদস্য মীর মোশাররফ হোসেন বাবুর অর্থায়নে এই মিলনায়তনটি আধুনিকায়ন করা হয়েছে।

প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাব যশোরের সদস্য এস এম সোহেল।

এর আগে ফিতে কেটে আধুনিক অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, বর্তমান সহসভাপতি শেখ দিনু আহমেদ, সাবেক সহসভাপতি আনোয়ারুল কবির নান্টু, সাবেক সহসভাপতি নুর ইসলাম, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহিদুল কবির মিল্টন, কাজী আশরাফুল আজাদ, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সজল, জুয়েল মৃধা এবং মিলন রহমান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)