যশোর, বাংলাদেশ || বুধবার, ৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জুলাইযোদ্ধা রাশেদ খান দুর্ঘটনার কবলে, দরকার অস্ত্রোপচার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ১২:১৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০২:৫১ পিএম
জুলাইযোদ্ধা রাশেদ খান দুর্ঘটনার কবলে, দরকার অস্ত্রোপচার

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রাশেদ খান (৩০)। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে উপশহর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে শহর থেকে মণিহারের দিকে যাচ্ছিলেন রাশেদ। উপশহর এলাকায় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যান। এতে তার পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

ঘটনার পরপরই খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মিল্টন আহত রাশেদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

তিনি বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আহত রাশেদ খানের বাড়ি যশোর শহরতলির ধর্মতলা কদমতলার মোড় এলাকায়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এখন তিনি ছাত্র ইউনিয়ন যশোর জেলা শাখার সভাপতি।

এদিকে, রাশেদকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। তিনি রাশেদের শারীরিক অবস্থা এবং চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।

অধ্যাপক নার্গিস বেগম রাশেদের চিকিৎসার ব্যাপারে হাসপাতালের চিকিৎসকদের সাথেও কথা বলেন। তিনি দুর্ঘটনায় আহত এই জুলাইযোদ্ধার আশু সুস্থতা কামনা করেছেন।

দুপুরে রাশেদ খান জানান, তার একটি হাড় ভেঙে গেছে। সেটি ঠিক করতে বিকেলের দিকে তার শরীরে একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)