মাগুরা প্রতিনিধি
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে মাগুরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
সভায় জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি ও বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা মাধব চন্দ্র সরকার।
বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তাজুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদ, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান এবং মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আব্দুল আওয়ালসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, মৎস্য উৎপাদন বৃদ্ধি, জেলেদের কল্যাণ এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে এ খাতের অবদান আরও শক্তিশালী করতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।