যশোর, বাংলাদেশ || রবিবার, ৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনীতে বিজিবির অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ১২:০৫ পিএম
গাংনীতে বিজিবির অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার

মেহেরপুরের গাংনী সীমান্তে অভিযান চালিয়ে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকাল ৮টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ধলা গ্রামের সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীন রংমহল বিজিবি ফাঁড়ির (বিওপি) হাবিলদার মো. দিদারুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায়।

এ সময় আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ১৩৭/২ এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংমহল মাঠে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা গাঁজার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)