যশোর, বাংলাদেশ || রবিবার, ৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় ফলের দোকানের সামনে থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০২:৩৬ পিএম
আপডেট : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৩:৪৯ পিএম
কুষ্টিয়ায় ফলের দোকানের সামনে থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া শহরের পৌরবাজারে ফলের দোকানের সামনে থেকে সাদ্দাম (৪০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে বন্ধ দোকানে প্রবেশের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে।

রোববার (৯ আগস্ট) সকালে পৌরবাজারের আয়েশা ফল ভান্ডার ও আদর্শ ফল ভান্ডারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা। তিনি পৌরবাজারে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, শনিবার রাতে আয়েশা ফল ভান্ডার ও আদর্শ ফল ভান্ডার বন্ধ ছিল। রাতের কোনো এক সময় সাদ্দাম দোকান দুটিতে প্রবেশের চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে। ইঁদুরে বৈদ্যুতিক তার কেটে দেওয়ায় সেখানে বিদ্যুৎ প্রবাহিত ছিল বলে স্থানীয়দের ধারণা। অন্ধকারে বিষয়টি বুঝতে না পেরে তারের সংস্পর্শে এসে সাদ্দাম বিদ্যুৎস্পৃষ্ট হন বলে ধারণা করা হচ্ছে।

সকালে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)