যশোর, বাংলাদেশ || রবিবার, ৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আইনশৃঙ্খলা কমিটির সভা: মাগুরায় শিক্ষার্থীদের মোবাইল-মোটরসাইকেল নিষিদ্ধ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৩:৪৩ পিএম
আইনশৃঙ্খলা কমিটির সভা: মাগুরায় শিক্ষার্থীদের মোবাইল-মোটরসাইকেল নিষিদ্ধ

মাগুরার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ও মোটরসাইকেল ব্যবহার নিষিদ্ধ এবং রাত ৮টার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করা হবে।

রোববার (৯ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল।

সভায় মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবীর, মাগুরা পৌরসভার প্রশাসক আলী আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চেম্বার অব কমার্সের সভাপতি আকতার হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক ও মিথুন রায় চৌধুরী, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি অ্যাডভোকেট আহমেদ হোসেন, অ্যাডভোকেট তানবরা রহমান, মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহশীন ফকির, এনএসআইয়ের সহকারী পরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মোস্তফা কামালসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সদস্যদের মতামতের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ও মোটরসাইকেল ব্যবহার বন্ধ এবং রাত ৮টার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, মাগুরা জেলাকে মানুষের বসবাসের উপযোগী রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। কোনো অবস্থাতেই শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

সভায় বক্তারা মাদক, সামাজিক বিরোধ ও দাঙ্গা প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। শিক্ষকদের নীতি-নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মাগুরার আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সব সময় তৎপর রয়েছে। জেলার শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)