যশোর, বাংলাদেশ || রবিবার, ৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে ১৭ কেজি গাঁজাসহ তিনজনকে আটকের দাবি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৩:১৯ পিএম
আপডেট : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৩:৫৮ পিএম
অভয়নগরে ১৭ কেজি গাঁজাসহ তিনজনকে আটকের দাবি

যশোরের অভয়নগরে একটি প্রাইভেট কার থেকে ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটকের দাবি করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের ধলুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

রোববার দুপুরে এই তথ্য দেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।

আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লা জেলার গৌরীপুর থানার শাহাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও প্রাইভেট কারচালক মো. মিজান (৩৩), কুমিল্লা কোতোয়ালি থানার গোলাবাড়ী গ্রামের ভূঁইয়াপাড়ার মৃত ফরিদ আহমেদ ভূঁইয়ার ছেলে পাভেল মিয়া ওরফে মিন্টু (৩৫) এবং খুলনা জেলার দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া গ্রামের সাহেব আলী মিনার ছেলে মুসন মিনা (৩৫)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা কুমিল্লা থেকে প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ-২২-৩৫৮৫) করে ১৭ কেজি গাঁজা খুলনার দৌলতপুরে নিয়ে যাচ্ছিলেন। প্রাথমিক যাচাইয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫টার দিকে বাশুয়াড়ী গ্রামের ধলুর মোড় এলাকায় ওই প্রাইভেট কারটিকে থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয় এবং চালকসহ তিনজনকে আটক করা হয়।

অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ১৭ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)