যশোর, বাংলাদেশ || সোমবার, ১০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোংলা ইপিজেডে পোশাক কারখানায় আগুন

পুড়েছে পোশাক-সুতা-যন্ত্রপাতি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৮:৪৫ পিএম
আপডেট : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৯:১৪ পিএম
মোংলা ইপিজেডে পোশাক কারখানায় আগুন

মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ‘জিনলাইট বাংলাদেশ’ নামে এক বিদেশি গার্মেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে কারখানার এক নম্বর প্লান্টের সপ্তম তলায় এ আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার পর কয়েক হাজার শ্রমিক দ্রুত ও সুশৃঙ্খলভাবে কারখানা থেকে বেরিয়ে আসায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনে কারখানার বিপুল পরিমাণ তৈরি পোশাক, আমদানিকৃত মালামাল, সুতা ও মূল্যবান যন্ত্রপাতি পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও কারখানা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার দুপুরে জিনলাইট বাংলাদেশ কারখানায় কয়েকহাজার নারী-পুরুষ শ্রমিক কাজ করছিলেন। দুপুরের দিকে হঠাৎ কারখানার এক নম্বর প্লান্টের সপ্তম তলার এক কোণ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেখানে আগুনের লেলিহান শিখা দেখা দিলে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এসময় কারখানার অগ্নিসংকেত সাইরেনের শব্দ পেয়ে শ্রমিকরা দ্রুত ও সতর্কতার সাথে ভবন থেকে বের হয়ে আসেন।

খবর পেয়ে মোংলা ইপিজেড ও মোংলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এমরান হোসেন বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। সপ্তম তলায় আগুন লাগার পর কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)