যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্যামনগরে খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৯:০৯ এ এম
শ্যামনগরে খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে বাবা-মায়ের চোখের আড়ালে পানিতে ডুবে মো. জাওয়াত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। রাতে স্বজনদের কান্না ও শোকের মধ্য দিয়ে শিশুটির দাফন সম্পন্ন হয়।

জাওয়াত যশোর জেলার কেশবপুর থানার কেশবপুর গ্রামের মনিরুজ্জামানের একমাত্র ছেলে। চাকরির সুবাদে মনিরুজ্জামান পরিবার নিয়ে শ্যামনগরে বসবাস করেন।

শিশুটির মা সাদিয়া খাতুন জানান, তিনি ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জাওয়াত বাড়ির পাশে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বামীকে ফোন করে বিষয়টি জানান। জাওয়াতের বাবা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসকদের সিরিয়াল লেখার কাজ করেন।

ছেলেকে খুঁজে না পেয়ে তিনি দ্রুত বাড়িতে চলে আসেন। পরে বাড়ির পাশের রাস্তায় একটি জুতা এবং বিলে ড্রামের ওপর আরেকটি জুতা দেখতে পান। সন্দেহ হলে পানিতে নেমে খোঁজাখুঁজি করে জাওয়াতকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম জানান, সোমবার দুপুরে বাদঘাটা গ্রামে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক সাকির হোসেন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)