যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে মাদরাসার ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৭:০৮ পিএম
অভয়নগরে মাদরাসার ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

অনিয়মের মাধ্যমে যশোরের অভয়নগরে হিদিয়া ফাজিল (স্নাতক) মাদরাসার ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানটির সুপার সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মাদ্রাসার অভিভাবকরা।

বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু।

লিখিত অভিযোগে হিদিয়া ফাজিল (স্নাতক) মাদরাসার সুপার সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে উল্লেখ করা হয়েছে।

অভিভাবকদের না জানিয়ে নোটিশ ছাড়া মাদরাসা সুপার তার মনমত নিজস্ব কিছু অভিভাবক দিয়ে ম্যানেজিং কমিটি গঠন করেছেন। নতুন এই কমিটি গঠন নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এছাড়া মাদরাসার আয়-ব্যয়ের হিসাব প্রকাশ না করা এবং ভুয়া বিল ভাউচার তৈরি করে স্লিপের টাকা আত্মসাতের অভিযোগও করা হয়েছে সুপারের বিরুদ্ধে।

হিদিয়া ফাজিল (স্নাতক) মাদরাসার সুপার সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। নিয়মতান্ত্রিকভাবেই ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘হিদিয়া ফাজিল (স্নাতক) মাদরাসার ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে সুপারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)