যশোর, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে সরকারি সহায়তা প্রদান

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৩:০৪ পিএম
অভয়নগরে দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে সরকারি সহায়তা প্রদান

যশোরের অভয়নগরে দুর্ঘটনায় নিহত ও আহতদের চিকিৎসার জন্য সরকারি আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব চেক হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় চারটি পরিবারের স্বজনদের মধ্যে মোট ৫৫ হাজার টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু।

এ সময় অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অঞ্জন কুন্ডু উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহত উপজেলার সিরাজকাটী গ্রামের রাজমিস্ত্রি জুয়েল হোসেনের পরিবারকে ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

এ ছাড়া সড়ক দুর্ঘটনায় আহত গুয়াখোলা গ্রামের মোস্তফা কামাল, একতারপুর গ্রামের মনোয়ারা বেগম এবং বারান্দি গ্রামের মোছা. পারভীনকে চিকিৎসার জন্য প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকার চেক দেওয়া হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)