যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কলকাতায় আগুনে নিহত অন্য দুই বাংলাদেশির বাড়ি কালিগঞ্জে

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৮:৪৮ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০২:৫৩ পিএম
কলকাতায় আগুনে নিহত অন্য দুই বাংলাদেশির বাড়ি কালিগঞ্জে

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার দুই বাসিন্দা নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) নিহতদের পরিবারের সদস্য ও স্বজনেরা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের একজন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুচ সরদারের ছেলে মো. আলিমুজ্জামান সাজু (৪৫)। তিনি পেশায় ঘের ব্যবসায়ী এবং এলাকায় সুপরিচিত ছিলেন। অপর নিহত ব্যক্তি একই উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা রেবতী সরকার। তবে তার পারিবারিক ও ব্যক্তিগত বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোমরের ব্যথায় ভুগছিলেন আলিমুজ্জামান সাজু। চিকিৎসার জন্য তিনি পাঁচ-ছয় দিন আগে ভারতে যান। চিকিৎসা শেষে বুধবারই তার দেশে ফেরার কথা ছিল। তবে এর মধ্যেই কলকাতার ওই হোটেলে অগ্নিকাণ্ডে তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছে।

সাজুর নিকটাত্মীয় মোখলেছুর রহমান পল্টু ও খালাতো ভাই অ্যাডভোকেট তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, অগ্নিকাণ্ডের সময় সাজু গুরুতর দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানিয়েছে, ঘটনাটি জানার পর নিহত দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ওই আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে হোটেলে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। এ সময় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ ও অগ্নিদগ্ধ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)