যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ চালু, শিক্ষক-কর্মচারীদের আনন্দ র‍্যালি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০১:২৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৩:১৩ পিএম
অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ চালু, শিক্ষক-কর্মচারীদের আনন্দ র‍্যালি

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের স্থগিত থাকা অর্থ পুনরায় চালু হওয়ায় যশোরে আনন্দ সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের শহীদ গোলাম মাজেদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘দীর্ঘদিন পর বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পুনরায় চালু হওয়া শুধু আর্থিক প্রাপ্তি নয়; এটি হাজার হাজার শিক্ষকের সম্মান ও ন্যায্য অধিকার ফিরে পাওয়ার বিষয়।’

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছর শিক্ষকরা নানা বঞ্চনা ও অন্যায়ের শিকার হয়েছেন। শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে এবং শিক্ষক-কর্মচারীদের পাওনা অর্থ পুনরায় প্রদান শুরু হয়েছে।

তিনি জানান, যশোর জেলায় ইতোমধ্যে দুই হাজার ৭৯১ জন শিক্ষক-কর্মচারী মোট ৮৭ কোটি টাকা পেয়েছেন। এ উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি যশোরের শিক্ষক-কর্মচারীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনারা ধৈর্য ধরে আন্দোলন ও সংগ্রাম করেছেন, আজ তার সুফল পেয়েছেন। শিক্ষক সমাজের অধিকার রক্ষায় সবাইকে আরও সোচ্চার হতে হবে। বিএনপির নেতৃত্বে দেশ গড়ার অভিযাত্রায় শিক্ষক সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে।’

সমাবেশে শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন বন্ধ থাকা অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পুনরায় চালু হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষক-কর্মচারীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জেলা সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান মধুসহ শিক্ষক নেতারা।

সমাবেশ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)