যশোর, বাংলাদেশ || সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাংবাদিকের ওপর হামলায় মহেশপুর প্রেসক্লাবের নিন্দা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ০৯:১২ পিএম
আপডেট : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ১০:৫৩ পিএম
সাংবাদিকের ওপর হামলায় মহেশপুর প্রেসক্লাবের নিন্দা

মহেশপুরে সাংবাদিক ওসমানের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহেশপুর প্রেসক্লাব। এক বিবৃতিতে ক্লাবের সভাপতি আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক বাবর আলী বাবু সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি করেছেন।

শনিবার বিকেলে ঝিনাইদহ মহেশপুর সস্তার হাইস্কুল মাঠে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ওসমান গনির ওপর হামলা করে সন্ত্রাসীরা।

স্থানীয় সূত্র জানিয়েছে সস্তার হাইস্কুল মাঠে হুদো নওয়ানীপাড়া এবং শিবানন্দপুর গ্রামের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে নাটিমা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী জাকির হোসেনের ওপর হুদো গ্রামের ছেলেরা আক্রমণ করে।

সাংবাদিক ওসমান গনি তখন রাস্তার ওপর দাঁড়িয়ে তার ফোনে মারামারির দৃশ্যটি ধারণ করার জন্য ভিডিও করা শুরু করেন।

বিষয়টি স্থানীয় হুদো গ্রামের আনোয়ার ও তার সাথে থাকা ছেলেরা দেখে ফেলে। আনোয়ারের নেতৃত্বে আব্দুল্লাহ, বিল্লাল,সাব্বিরসহ ১০/১২ জনের একটি গ্রুপ সাংবাদিক ওসমানের ওপর হামলা করে। ওসমান সাংবাদিক পরিচয় দিলে তারা বলে, `তোর সাংবাদিকতা ছুটাচ্ছি'। এসময় তারা তাদের হাতে থাকা হকিস্টিক, কালো পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে পেছন দিক থেকে তার ওপর উপর্যুপরি হামলা করে।

তাদের হামলায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সাংবাদিক ওসমানকে উদ্ধার করে স্থানীয়রা মহেশপুর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, সাংবাদিক ওসমানের মাথায় সাতটা সেলাই দেওয়া হয়েছে। তার দুই পা ও হাত লাঠির আঘাতে গুরুতর জখম হয়েছে।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে সাংবাদিক নেতৃবৃন্দ জানিয়েছেন।

মহেশপুর থানার এস আই ফয়সাল জানান, তারা এ ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)