যশোর, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে পেঁয়াজক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ১০:৩৩ এ এম
মহেশপুরে পেঁয়াজক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

Subornovumi ঝিনাইদহের মহেশপুরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আনিছুর রহমান। ছবি:

ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে আনিছুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহেশপুর উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের করিঞ্চা খামার এলাকায় একটি পেঁয়াজক্ষেতের পাশে কুঁড়েঘরে ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই স্বপন কর্মকার (৪২) বাদী হয়ে বুধবার মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (২০০০, সংশোধনী-২০০৩) মামলা করেন। মামলা হওয়ার পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি আনিছুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের মৃত সোনাই মণ্ডলের ছেলে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান ঘটনার সত্যতা ও আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকায় অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)