যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গ্রামবাসীর ধাওয়ায় চুরির মালামাল ফেলে পালালো চোর!

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০১:০৭ পিএম
গ্রামবাসীর ধাওয়ায় চুরির মালামাল ফেলে পালালো চোর!

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে গভীর রাতে চুরি করতে এসে গ্রামবাসীর ধাওয়ার মুখে চুরি করা মালামাল ফেলে পালিয়েছে একদল চোর। এ সময় তারা দেশীয় অস্ত্র ও কাঠের তৈরি একটি বন্দুক প্রদর্শন করে এবং দুই রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে কয়েকজন ব্যক্তি একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে রড, চাল, কীটনাশকসহ বিভিন্ন মালামাল নিয়ে তিলকুড়া সড়ক দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের নজরে পড়েন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী ডাক-চিৎকার শুরু করেন। পরে তিলকুড়া ও আশপাশের এলাকার লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে তাদের ধাওয়া করেন।

স্থানীয় চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, গ্রামবাসীর ধাওয়া খেয়ে ওই ব্যক্তিরা ভয় দেখানোর উদ্দেশ্যে অস্ত্র প্রদর্শন করেন। একপর্যায়ে কাঠের তৈরি বন্দুক দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয় বলেও দাবি করেন তিনি। তবে এতে গ্রামবাসী পিছু না হটে ধাওয়া অব্যাহত রাখেন।

ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, স্থানীয়দের জোরালো ধাওয়ার মুখে একপর্যায়ে তারা চুরি করা মালামাল ফেলে পালিয়ে যান। পরে উদ্ধার করা মালামালের বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানানো হয়।

সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, এলাকাবাসী ও ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি জানার পর দেবহাটা থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন বলেন, ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশ তদন্ত করছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)