যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩

কয়রা (খুলনা) সংবাদদাতা

প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০১:০৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০১:৪১ পিএম
কয়রায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩

Subornovumi সুবর্ণভূমি- ছবি:

খুলনার কয়রায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর চৌরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম ইসলামপুর চৌরাস্তা মোড়সংলগ্ন গোপিরায়ের বেড় এলাকার মৃত জামিল উদ্দিন সানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার বাঁকা এলাকা থেকে কয়েকজন মোটরসাইকেলযোগে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাছারীবাড়িতে অনুষ্ঠিত বৃক্ষ মেলা দেখতে যাচ্ছিলেন। পথে ইসলামপুর চৌরাস্তা মোড় এলাকায় দ্রুতগতিতে চলার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার হওয়ার সময় রফিকুল ইসলামকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রফিকুল ইসলামের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় আহতরা হলেন, পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের বিল্লাল গাজীর ছেলে মো. রায়হান গাজী, কাঠিপাড়া (বাঁকা) গ্রামের সন্দীপ মণ্ডলের ছেলে অন্তর মণ্ডল এবং একই এলাকার আজিজ সরদারের ছেলে মো. হৃদয় হোসেন। তারা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)