যশোর, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুন্দরবনের খালে বৃদ্ধের পায়ে কুমিরের কামড়

খুলনা অফিস

প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০২:২৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩৪ পিএম
সুন্দরবনের খালে বৃদ্ধের পায়ে কুমিরের কামড়

Subornovumi সংগৃহীত- ছবি:

খুলনার দাকোপ উপজেলায় সুন্দরবনের পশ্চিম ঢাংমারী খালে গোসল করতে নেমে কুমিরের কামড়ে আহত হয়েছেন সুবোধ গাইন (৭৫) নামে এক বৃদ্ধ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চালনা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার পায়ে সেলাই দিয়ে ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

স্থানীয় সূত্র ও চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেলে পশ্চিম ঢাংমারী খালে গোসল করতে নামেন সুবোধ গাইন। এ সময় একটি কুমির তার ডান পায়ে কামড় দেয়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে পানি থেকে তাকে উদ্ধার করেন।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় ভাটা থাকায় খালের পানির গভীরতা তুলনামূলক কম ছিল। কুমিরটি আকারে বড় না হওয়ায় সুবোধ গাইন প্রতিরোধের সুযোগ পান। তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন।

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কুন্তল মণ্ডল জানান, কুমিরের কামড়ে সুবোধ গাইনের পায়ে রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসা দিয়ে ক্ষতস্থানে ১৫টি সেলাই দেওয়া হয়েছে। পরে তাকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়। প্রয়োজন হলে পরীক্ষার ফল অনুযায়ী পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করা হবে। বর্তমানে তার অবস্থা ভালো বলে জানান তিনি। মেডিকেল অফিসার অমিয় সরকারের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।

এর আগে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর দাকোপের ঢাংমারী এলাকার জেলে সুব্রত মণ্ডল (৩২) সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল খালে কুমিরের আক্রমণের শিকার হন। কাঁকড়া ধরে ফেরার পথে ঢাংমারী খাল পার হওয়ার সময় একটি কুমির তাকে পানির নিচে টেনে নেয়। প্রায় সাত ঘণ্টা পর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)