যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে মাদকদ্রব্যসহ চার কারবারিকে আটকের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৫৮ পিএম
যশোরে মাদকদ্রব্যসহ চার কারবারিকে আটকের দাবি

যশোরে ডিবি পুলিশের পৃথক তিনটি অভিযানে ৪০ বোতল উইন সেরেক্স কফ সিরাপ ও ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটকের দাবি করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে যশোরের চৌগাছা ও কোতোয়ালি থানা এলাকায় এসব অভিযান চালানো হয় বলে জানানো হয়েছে।

ডিবি পুলিশ জানায়, রাত দশটার দিকে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবনি রোডের পুড়াপাড়া জলির মোড় থেকে নুরুজ্জামানকে (৩২) ৪০ বোতল উইন সেরেক্স কফ সিরাপসহ আটক করা হয়।

এরপর রাত পৌনে এগারোটার দিকে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের একটি পাকা রাস্তা থেকে সোহাগ হোসেন (৪০) ও বিপুল হোসেন (৪৩)কে ১শ পিস ইয়াবাসহ আটক করা হয়। ওই দিন রাত নয়টার দিকে নাজির শংকরপুর চাতালের মোড় এলাকা থেকে আশরাফুল ইসলাম ওরফে বিপুল (২৫)কে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

ডিবি পুলিশের দাবি, আটক চারজন মাদকদ্রব্যের কারবারির সাথে জড়িত। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)