যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৪:৫০ পিএম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৪:৫৮ পিএম
খুলনায় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় খুলনার ডুমুরিয়ায় মিলন কুমার ভদ্র (৫৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এনসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন কুমার ভদ্র ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের গাবতলা এলাকার উপেন্দ্রনাথ ভদ্রের ছেলে। তিনি পেশায় স্বর্ণ ও নার্সারি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মিলন কুমার মোটরসাইকেলযোগে খুলনার দিকে যাচ্ছিলেন। গুটুদিয়া এলাকায় মহাসড়কের এক পাশে সংস্কারকাজ চলায় তিনি অন্য পাশ দিয়ে সাবধানে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইমাদ পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-৮৮৩৬ নম্বরের যাত্রীবাহী বাসটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় তিনি মহাসড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ব্যাপক রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

খর্নিয়া হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মুন্সী পারভেজ হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস ও চালককে আটকে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)