যশোর, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইলিশ রক্ষা অভিযানে পাইকগাছায় ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৪:৩২ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৪:৪০ পিএম
ইলিশ রক্ষা অভিযানে পাইকগাছায় ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস

খুলনার পাইকগাছায় শিবসা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অভিযোগে তিনটি ছান্দি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জব্দকৃত অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার গড়ইখালী এলাকার শিবসা নদীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ নৌ পুলিশের সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন সুরক্ষা এবং ইলিশের বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে অবৈধভাবে মাছ ধরা অবস্থায় তিনটি ছান্দি জাল জব্দ করা হয়। স্থানীয়দের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন অভিযান পরিচালনাকারীরা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সবাইকে সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে। দেশের জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে আমাদের এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

তিনি একই সাথে অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য জেলে, মৎস্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)