যশোর, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালন আখড়ায় তিরোধান দিবসের অনুষ্ঠান শুরু সন্ধ্যায়

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০১:৪৪ পিএম
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৩:০২ পিএম
লালন আখড়ায় তিরোধান দিবসের অনুষ্ঠান শুরু সন্ধ্যায়

'মানুষ ভজলে সোনার মানুষ হবি'- বাউল সাধক ফকির লালন সাঁইয়ের এই শাশ্বত বাণীকে প্রতিপাদ্য করে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তার ১৩৬তম তিরোধান দিবসের তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই আয়োজন উদ্বোধন করা হবে।

উৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশের লাখো সাধু-ভক্ত ও অনুসারীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া আখড়াবাড়ি এলাকা।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের তত্ত্বাবধানে লালন একাডেমি চত্বরে এই উৎসবের আয়োজন করা হয়েছে। একাডেমির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। গেস্ট অব অনার থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

অনুষ্ঠানের প্রথম দিনের মুখ্য আলোচক বিশিষ্ট প্রাবন্ধিক ড. রশিদুন নবী। বিশেষ অতিথি হিসেবে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আব্দুল্লাহ খান, কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী উপস্থিত থাকবেন।

স্বাগত বক্তব্য রাখবেন লালন অনুসারী সাধক হৃদয় শাহ ও আসমা খানম। আলোচনা শেষে গভীর রাত পর্যন্ত চলবে লালন সংগীতানুষ্ঠান।

১৮৯০ সালের ১৭ অক্টোবর (১ কার্তিক ১২৯৭ বঙ্গাব্দ) এই আধ্যাত্মিক সাধক দেহত্যাগ করেন।

তার তিরোধান দিবস উপলক্ষে প্রতিবছর ভক্তরা এখানে সমবেত হন। আগামীকাল রোববার (১৮ অক্টোবর) সকালে বাল্যসেবা ও দুপুরে পূর্ণসেবা গ্রহণের মধ্যদিয়ে বাউলরা নিজেদের ঘরানায় ছোট ছোট মজমা করে সাঁইজির ভাবনা বিনিময় করবেন।

লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান জানান, তিন দিনব্যাপী এই আয়োজন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)