যশোর, বাংলাদেশ || সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় আগুনে দিনমজুরের বসতবাড়ি ছাই

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৫:২৬ পিএম
লোহাগড়ায় আগুনে দিনমজুরের বসতবাড়ি ছাই

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাংখারচর গ্রামে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে সৃষ্ট আগুনে রাজু মোল্যার বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে রহস্যজনকভাবে লাগা আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে বসতবাড়ি রক্ষা হয়নি।

লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই টিন ও কাঠের তৈরি বসডবাড়ির আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দিনমজুর রাজু মোল্লা জানান, ঘরের ভেতর থাকা আসবাবপত্র, খাদ্যসামগ্রী এবং নগদ টাকা পুড়ে যাওয়ায় তিনি এখন পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছেন। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তার কোনো ধারণা নেই।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহাগুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে বাড়িটি পুড়ে যায়। তবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)