যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নয়া সিভিল সার্জনকে পাইকগাছা স্বাস্থ্যবিভাগের শুভেচ্ছা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৭:০৫ পিএম
নয়া সিভিল সার্জনকে পাইকগাছা স্বাস্থ্যবিভাগের শুভেচ্ছা

খুলনার নবাগত সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (১৯ অক্টোবর) পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নবাগত সিভিল সার্জন ডা. মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান।

সৌজন্য সাক্ষাৎকালে নবাগত সিভিল সার্জন উপজেলার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

পৌর স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ পাইকগাছা উপজেলার স্বাস্থ্য খাতের সার্বিক চিত্র তুলে ধরেন। একই সাথে তিনি উপজেলার সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)