যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মণ্ডপে যাওয়ার পথে ক্যান্ট কলেজশিক্ষকের দুই সন্তান দুর্ঘটনায় নিহত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৯:০২ পিএম
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৯:১৪ পিএম
মণ্ডপে যাওয়ার পথে ক্যান্ট কলেজশিক্ষকের দুই সন্তান দুর্ঘটনায় নিহত

বাবা-মায়ের সাথে পুজো দেখতে বেরিয়ে যশোরের ঝিকরগাছায় দুর্ঘটনায় প্রাণ গেল শিশু ভাইবোনের।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নসিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হন।

নিহত দুই শিশু হলো উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দুর্গাপূজামণ্ডপের উদ্দেশে বের হয়েছিলেন সাধন কুমার। পথে যাত্রীবাহী ভ্যানের সঙ্গে গরু বহনকারী নসিমনের সংঘর্ষে দুই সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মর্মান্তিক এ ঘটনায় শোকাহত স্বজনদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)