যশোর, বাংলাদেশ || সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মধুমতীতে নৌকা বাইচ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০৮:৪০ পিএম
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০৯:৫৩ পিএম
মধুমতীতে নৌকা বাইচ

নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীর বুকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

শনিবার বিকেলে উপজেলার শালনগর ইউনিয়নের চরশালনগর গ্রামবাসীর আয়োজনে এ প্রতিযোগিতায় পাঁচটি নৌকা অংশ নেয়।

নৌকাবাইচকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই চরশালনগর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতা দেখতে মধুমতী নদীর দুই পাড়ে ভিড় করেন শত শত মানুষ। নারী-পুরুষ, শিশু-কিশোর ও বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে নদীর দুই তীর দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

মাঝিদের বৈঠার ছন্দে একের পর এক নৌকা নদীর বুক চিরে এগিয়ে যেতে থাকে। এ সময় নদীর দুই পাড়ে অবস্থান নেওয়া দর্শনার্থীরা করতালি ও উল্লাসের মাধ্যমে নিজ নিজ পছন্দের নৌকাকে উৎসাহ দিতে থাকেন।

পাঁচটি নৌকার অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতিটি নৌকার মাঝিরা বিজয় অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালান। বিশেষ করে প্রতিযোগিতার শেষমুহূর্তে নৌকাগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। এতে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনার সৃষ্টি হয়।

শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নৌকাবাইচে চাপুলিয়ার নৌকা প্রথম স্থান অর্জন করে। পানিপাড়ার নৌকা দ্বিতীয় এবং স্বাগতিক চরশালনগরের নৌকা তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকার সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে।

নৌকা বাইচ আয়োজনের অন্যতম কর্ণধার ইকবাল কাজী বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিনোদনগুলোর মধ্যে নৌকাবাইচ অন্যতম। বিশেষ করে নদীবেষ্টিত নড়াইল অঞ্চলে নৌকাবাইচের রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম রয়েছে। এ ধরনের আয়োজন শুধু বিনোদনের মাধ্যমই নয়, বরং গ্রামীণ সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)