যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে নারীর শরীরের ওপর দিয়ে চলে গেল ট্রেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ১১:১৯ এ এম
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০১:৫২ পিএম
অভয়নগরে নারীর শরীরের ওপর দিয়ে চলে গেল ট্রেন

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই নারী রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

৬১ নম্বর রেলগেটের গেটম্যান পরশ ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)