যশোর, বাংলাদেশ || সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছোবল খেয়ে সাপ নিয়েই হাসপাতালে বৃদ্ধ

নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৯:২৬ পিএম
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ১০:১৯ পিএম
ছোবল খেয়ে সাপ নিয়েই হাসপাতালে বৃদ্ধ

নড়াইল সদর উপজেলায় সাপের ছোবল খেয়ে চিকিৎসা নিতে সেই সাপ নিয়েই হাসপাতালে হাজির হলেন গোলাম রাব্বানি (৬০) নামে এক ব্যক্তি।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। সাপ নিয়ে হাসপাতালে তার উপস্থিতির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গোলাম রাব্বানি নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের মৃত জাফর মুন্সির ছেলে।

ভুক্তভোগীর সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একই গ্রামের হান্নান খানের বাড়িতে একটি সাপ ঢুকে পড়ে। পরে সাপটি ধরতে যান গোলাম রাব্বানি। সাপটি ধরে তিনি খেলা দেখানোর চেষ্টা করেন। এ সময় সাপটি তাকে ছোবল দেয়। পরে তিনি সাপটিকে ধরে একটি ব্যাগে ভরে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শারমিন বলেন, ছোবল খেয়ে চিকিৎসা নিতে এক বৃদ্ধ সেই সাপসহ হাসপাতালে আসেন। তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)