স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগান সামনে রেখে সোমবার (২৬ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব যশোরে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দলের জেলা সভাপতি এ বি এম আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর শাখার প্রধান সমন্বয়ক এইচ এম আহসান হাবিব বিপ্লব।
এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, শ্রম অধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কবিতা খানম, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিলন শেখ আপন, শ্রম অধিকার পরিষদের জেলা সভাপতি হুমায়ুন কবির মনা, সাধারণ সম্পাদক তারেক হোসেন, সহসভাপতি আসাদুজ্জামান শাহীন এবং সদর উপজেলা গণঅধিকার পরিষদের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম রুবেল।
বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ে গণঅধিকার পরিষদ সব সময় রাজপথে সোচ্চার রয়েছে। আগামী দিনেও সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় দলটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।