স্টাফ রিপোর্টার
, যশোর
তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের পাঁচ ও নয় নম্বর ওয়ার্ড ছাত্রদলের যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জগহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম টিপু। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন। বক্তারা তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, শৃঙ্খলা রক্ষা ও নতুন নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
কর্মিসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি আবু তালেব, পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সাবু, নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব সেলিম হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. মেহেদী প্রমুখ।