মেহেরপুর প্রতিনিধি
নাশকতার মামলায় মেহেরপুর জেলা পরিষদের গাংনী ওয়ার্ডের সাবেক সদস্য ও নিষিদ্ধঘোষিত আওয়ামী যুবলীগের নেতা মিজানুর রহমানকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।
নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মিজানুর রহমান গাংনী পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলীর জামাতা। তিনি গাংনী থানাপাড়া এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে।
ব্যবসার সুবাদে তিনি ঢাকায় বসবাস করতেন। পাশাপাশি তিনি আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
নাশকতার মামলার আসামি হিসেবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। পরে তেজগাঁও থানার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়।