যশোর, বাংলাদেশ || সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে একদিনের বিচারিক আদালতে চারজনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৭:৫৬ পিএম
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৮:২৬ পিএম
যশোরে একদিনের বিচারিক আদালতে চারজনের কারাদণ্ড

যশোরে পৃথক চারটি মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালত।

সোমবার (২৬ অক্টোবর) পৃথক রায়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল ও সাকিব আহমেদ ইমন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন যশোর শহরের ঝুমঝুমপুর উত্তরপাড়ার মৃত আবু তালেব চৌধুরীর ছেলে সবুজ চৌধুরী, চৌগাছা শহরের থানাপাড়ার ফরিদ আহম্মেদের ছেলে নাঈম মোহাম্মদ শিমুল, একই পৌরসভার মাঠপাড়ার হোসেন আলীর ছেলে মনিরুল ইসলাম এবং ঝিকরগাছা উপজেলার ফুলবাড়ি গ্রামের জমশেদ আলীর ছেলে আব্দুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর দুপুরে যশোর শহরের চুড়িপট্টি মোড় থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে সবুজ চৌধুরীকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

এ ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদনসহ তাকে আদালতে হাজির করা হয়।

সোমবার শুনানিতে দোষ স্বীকার করায় আদালত তাকে চার মাসের সশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা পৌরসভার থানাপাড়ায় আনিসুর রহমানের মুদি দোকানের সামনে থেকে নাঈম মোহাম্মদ শিমুলকে আটক করে পুলিশ।

এ সময় তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদনসহ তাকে আদালতে হাজির করা হয়।

শুনানিতে দোষ স্বীকার করায় আদালত তাকে এক মাস ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে রোববার (২৫ অক্টোবর) রাতে চৌগাছার মাঠপাড়া থেকে চার পিস ইয়াবাসহ মনিরুল ইসলামকে আটক করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার প্রতিবেদনসহ সোমবার তাকে আদালতে হাজির করা হয়।

শুনানিতে দোষ স্বীকার করায় আদালত তাকে এক মাস ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া ঝিকরগাছার বেলেবটতলা বালুর মাঠসংলগ্ন পাকা সড়ক থেকে এক পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের একটি কলকেসহ আব্দুর রহমানকে আটক করে পুলিশ।

এ ঘটনায় দায়ের করা মামলার প্রতিবেদনসহ তাকে আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে দোষ স্বীকার করায় আদালত তাকে এক মাস দশ দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)