যশোর, বাংলাদেশ || সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে অবৈধ বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৯:১৭ পিএম
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৯:২৫ পিএম
মেহেরপুরে অবৈধ বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের নতুনপাড়ায় পুকুরপাড়ে লোহার তারে জড়ানো বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে ফারুক হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত খেদুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজের জমিতে ঘাস কেটে পুকুরপাড়ের হাঁসের খামারের পাশ দিয়ে যাওয়ার সময় উন্মুক্ত বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন ফারুক। পরে সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় লোকজন খামারের পেছনে তার মরদেহ দেখতে পান।

তার ডান হাতসহ শরীরের কয়েকটি স্থানে পোড়া জখম ছিল। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থলে বাঁশের খুঁটির সঙ্গে লোহার তার বেঁধে তাতে বৈদ্যুতিক সংযোগ জড়িয়ে রাখতে দেখা যায়।

পুকুরের মালিক রিপন বিশ্বাস দাবি করেন, পুকুর পাহারার জন্য প্রায় ছয় ফুট উচ্চতায় তার দেওয়া ছিল। তবে সরেজমিনে পুকুরপাড়ের নিচ দিয়ে বৈদ্যুতিক লাইন দেখা যায়। তার সঙ্গে কথা বলার পরপরই ঘটনাস্থল থেকে তার সরিয়ে ফেলা হয়।

মেহেরপুর পল্লী বিদ্যুতের সদর কারিগরি বিভাগের ডিজিএম শ্যামল কুমার মল্লিক জানান, সার্ভিস ড্রপলাইনের সঙ্গে এভাবে লোহার তার পেঁচিয়ে রাখা সম্পূর্ণ অবৈধ ও ঝুঁকিপূর্ণ।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি ধারণা করা হচ্ছে।

মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)