যশোর, বাংলাদেশ || সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লংমার্চ সফল করার জন্য ছাত্রশক্তির লিফলেট বিতরণ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৮:০১ পিএম
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৮:২৮ পিএম
লংমার্চ সফল করার জন্য ছাত্রশক্তির লিফলেট বিতরণ

এনসিপি ও ছাত্রশক্তির নেতারা বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ অন্যায়, বৈষম্য ও অধিকার হরণের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। আগামী ৩১ অক্টোবর ‘ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ’ এর জনস্রোত থেকে আমাদের এই বার্তা দেশের প্রতিটি কোণে পৌঁছে দিতে হবে। এই লংমার্চ কোনো সাধারণ কর্মসূচি নয়; এটি আজ সাধারণ মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই। লংমার্চ কর্মসূচির দাবিগুলো দেশের আপামর জনসাধারণের মৌলিক অধিকার ও প্রত্যাশার সাথে ওতপ্রোতভাবে জড়িত।

১১ দলীয় জোটের লংমার্চ সফল করার জন্য সোমবার বিকেলে ছাত্রশক্তির যশোর জেলা শাখা নেতারা লিফলেট বিতরণের সময় বক্তারা এসব কথা বলেন।

ছাত্রশক্তির নেতারা যশোর জেলা কার্যালয়ের (স্টেডিয়াম পাড়ার পানির ট্যাংক) সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করেন। ভোলা ট্যাংকের মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে এনসিপির যশোর জেলা সদস্যসচিব মনিরুজ্জামান আজাদ, যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান বাবু ও রিপন হোসেন, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বায়েজিদ হুসাইন, যুগ্ম সদস্যসচিব আব্দুর রহমান সুজন এবং কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল, জেলা যুবশক্তির সদস্যসচিব ফারিন আহমেদ, যুগ্ম সদস্যসচিব রুপম আহমেদ অর্ণব ও রিয়াজ তাহসিন এবং সংগঠক সায়মা সিদ্দীকা, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক খান মিফতাজুল মুস্তাফিজ অমিত, সদস্যসচিব আল হাসিব, সদর উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইশান মাহমুদ রাফি ও সদস্যসচিব মিনহাজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)