যশোর, বাংলাদেশ || রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ছাত্রদলের কর্মিসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৯:১১ পিএম
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ১০:১০ পিএম
যশোরে ছাত্রদলের কর্মিসভা অনুষ্ঠিত

তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে মধ্য বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহিদ হাসান।

কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম টিপু। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চুড়ামনকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো. মেহেদীসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)