যশোর, বাংলাদেশ || রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিঙ্গাপুরে এশীয় গণমাধ্যম সম্মেলনে গ্রামের কাগজ সম্পাদক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৮:০৭ পিএম
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৮:৩৯ পিএম
সিঙ্গাপুরে এশীয় গণমাধ্যম সম্মেলনে গ্রামের কাগজ সম্পাদক

সিঙ্গাপুরে অনুষ্ঠেয় এশিয়ান মিডিয়া লিডার্স সামিটে (এএমএলএস) অংশ নিতে সিঙ্গাপুর গেছেন যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন।

আগামী ২৬ ও ২৭ অক্টোবর অনুষ্ঠেয় এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের সম্পাদক, শীর্ষ নির্বাহী, সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশ নেবেন। এতে বাংলাদেশের আঞ্চলিক সংবাদপত্রের প্রতিনিধিত্ব করবেন তিনি।

বিশ্বব্যাপী সংবাদপত্র ও সংবাদ প্রকাশকদের সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্সের (ওয়ান-ইফরা) আয়োজনে সম্মেলনে গণমাধ্যমের ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, অনুসন্ধানী সাংবাদিকতা, সংবাদমাধ্যমের আর্থিক স্থিতিশীলতা, পাঠকসম্পৃক্ততা এবং সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

পরিবর্তনশীল পরিস্থিতিতে সংবাদমাধ্যমের টেকসই ব্যবসায়িক মডেল ও মানসম্মত সাংবাদিকতা বজায় রাখার কৌশলও উঠে আসবে আলোচনায়।

সম্মেলনের আগে ২৪ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে সাংবাদিকদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধিবিষয়ক কর্মশালা ‘ব্রেভ মেন্টাল হেলথ অ্যান্ড রেজিলিয়েন্স ওয়ার্কশপ’।

উচ্চচাপের কর্মপরিবেশে পেশাগত দায়িত্ব পালনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন কৌশল নিয়ে আয়োজিত এ কর্মশালায়ও অংশ নেবেন মবিনুল ইসলাম মবিন।

আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব গণমাধ্যমের অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বাংলাদেশের আঞ্চলিক সাংবাদিকতার অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পাবেন গ্রামের কাগজ সম্পাদক।

সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল রূপান্তর, পাঠকের আস্থা অর্জন, অনুসন্ধানী সাংবাদিকতার বিকাশ ও আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করার আন্তর্জাতিক অভিজ্ঞতা আঞ্চলিক সংবাদমাধ্যমের ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ পাওয়ায় যশোরের সংবাদকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মবিনুল ইসলাম মবিন। একই সঙ্গে তিনি সবার দোয়া কামনা করেছেন।

মবিনুল ইসলাম মবিন যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)