যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ‘ইয়াবা বিক্রির সময়’ নারী-পুরুষ আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৭:২৫ পিএম
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৮:০৬ পিএম
যশোরে ‘ইয়াবা বিক্রির সময়’ নারী-পুরুষ আটক

যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ রানা ও এক নারীকে আটকের কথা জানিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যার দিকে শহরের জজকোর্ট মোড় থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটক মাসুদ রানা সদর উপজেলার কাশিমপুর গ্রামের সরদারপাড়ার মৃত আবুল কাসেমের ছেলে ও লাবনী আক্তার ইয়াসমিন যশোর শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনির সাদ্দাম হোসেন জিতুর স্ত্রী।

ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানিয়েছেন, মাসুদ ও লাবনী দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আসামিরা শহরের বাদশা ফয়সাল ইনস্টিটিউটের পশ্চিম পাশে ইয়াবা বিক্রি করার সময় সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে আটক মাসুদ রানার বিরুদ্ধে মাদক কারবারের আরও আগে থেকেই অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)