স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মিলনমেলায় দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে তারা আড্ডা, গল্পগুজব ও নানা স্মৃতিচারণের মধ্য দিয়ে আনন্দঘন সময় কাটান।
মিলনমেলায় উপস্থিত ছিলেন মো. আলআমিন হোসেন, মো. রাকিব হাসান, মো. শরিফুজ্জামান রাসু, মো. সুমন, মো. রাশেদ ইসলাম, মো. রিয়াদ, মো. তানভির, মো. মুজাহিদ, মো. পিয়াল, মো. সাকিব, মো. আলিফ হোসেন, নাজমুস সাকিব সাকিব, হাসিব, মো. আবুল কালাম, মো. সোহেল রানা, মো.রিয়াদ, ফারজানা নিশাত তাসমিম, সালেহা আক্তার লিজা, ইথেনা, শিলু, রুপা, মিরা, লাবনী, শারমিন ও নাদিরাসহ ব্যাচের শিক্ষার্থীরা।
এ সময় আনন্দঘন পরিবেশে বিভিন্ন ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা পুরনো দিনের স্মৃতিকে নতুন করে উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানে যোগ হয় বাড়তি আনন্দ ও উৎসাহ।
আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এ ধরনের মিলনমেলা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যস্ত জীবনের ফাঁকে এমন আয়োজন তাদের আবারও বিদ্যালয় জীবনের সোনালি দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায়।
পুরোনো স্মৃতি, হাসি-আড্ডা, খেলাধুলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মিলনমেলাটি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছে স্মরণীয় হয়ে ওঠে।