স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কোষাধ্যক্ষ শাহজাহান আলী খোকন মারা গেছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) একটি অনুষ্ঠানে উপস্থিত থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহজাহান আলী খোকনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
এক যৌথ বিবৃতিতে চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান ও সম্পাদক তানভীরুল ইসলাম সোহান শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, শাহজাহান আলী খোকন ছিলেন যশোরের ব্যবসায়ী সমাজের একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি।
তার আকস্মিক ও অকাল মৃত্যুতে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ সমগ্র ব্যবসায়ী সমাজ গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।