যশোর, বাংলাদেশ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারতে যাওয়ার চেষ্টাকালে মহেশপুর সীমান্তে নারীসহ আটক ৫

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০৮:৫২ পিএম
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০৯:৫৮ পিএম
ভারতে যাওয়ার চেষ্টাকালে মহেশপুর সীমান্তে নারীসহ আটক ৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারীসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে মহেশপুর ৫৮ বিজিবির কুসুমপুর বিওপির সদস্যরা বিশেষ টহলকালে তাদের আটক করেন।

বিজিবি বলছে, কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ৬১/১৮-আর থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রামের কালুর বাড়ির পাশ থেকে তাদের আটক করা হয়।

কুসুমপুর বিওপির নায়েব সুবেদার ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহল দল তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন যশোরের মণিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের বনানী বিশ্বাস (৪২) ও তার ছেলে কৌশিক বিশ্বাস (২০), ফরিদপুরের দক্ষিণ আলিপুর এলাকার কৃষ্ণ হীরা (৫৫), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঘাদিয়া গ্রামের সুখদেব বাইন (৩১) এবং বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামের তাহনা আক্তার স্বর্ণা (১৫)।

বিজিবি সূত্রের ভাষ্য, একটি দালাল চক্র তাদের ভারতে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় আটক পাঁচজনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)