সাতক্ষীরা প্রতিনিধি
মুনির উদ্দীন ও আব্দুস সামাদ
ছবি:
প্রকৃতি ও জীবন ক্লাবের সাতক্ষীরা শাখার আগামী দুই বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে অ্যাডভোকেট মুনির উদ্দীন সভাপতি ও আব্দুস সামাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২্৪ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত ক্লাবের সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, প্রকৃতিবিষয়ক সচেতনতা বৃদ্ধি ও সুন্দরবন রক্ষায় নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।
কমিটির অন্যরা হলেন, সহসভাপতি ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, অর্থ সম্পাদক আসাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হোসেন আলী, দপ্তর সম্পাদক মাশকুরা পারভীন মৌ, নারী বিষয়ক সম্পাদক উম্মে ফুয়ারা রানী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম শহীদুল ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক এসএম সাজেদুল ইসলাম এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক অর্পণ বসু।
অ্যাডভোকেট মুনির উদ্দীনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের সমন্বয়কারী ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ।
সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা প্রফেসর আব্দুল হামিদ, চিকিৎসক সুশান্ত কুমার ঘোষ, অধ্যাপক পবিত্র মোহন দাশ, শেখ সিদ্দিকুর রহমান, মাধব চন্দ্র দত্ত, আলী নূর খান বাবুল, জ্যোৎস্না দত্ত, প্রবীর চন্দ্র দত্ত এবং সত্যপ্রকাশ দত্ত।
সভায় বক্তারা বলেন, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সুন্দরবন সংরক্ষণ, নদ-নদী রক্ষা, দূষণ প্রতিরোধ ও নিয়মিত বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করতে হবে।
সভায় আগামী জুন-জুলাইয়ে প্রতিটি শাখায় ৩০০টি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ, পরিবেশবিষয়ক আলোকচিত্র ও ভিডিও প্রতিযোগিতা, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান এবং পাঠচক্র আয়োজনের পরিকল্পনাও তুলে ধরা হয়।