যশোর, বাংলাদেশ || বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নরেন্দ্রপুরে প্রত্যয় সমাজকল্যাণ সংঘের বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর,২০২৬, ০৩:১৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর,২০২৬, ০৪:৩২ পিএম
নরেন্দ্রপুরে প্রত্যয় সমাজকল্যাণ সংঘের বৃক্ষরোপণ

Subornovumi নরেন্দ্রপুরে প্রত্যয় সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে রাস্তার দুই ধার ও বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক ওষুধি ও ফলদ বৃক্ষরোপণ— ছবি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শতাধিক গাছের চারা রোপণ করেছে সামাজিক সংগঠন প্রত্যয় সমাজকল্যাণ সংঘ।

সংগঠনের উদ্যোগে নরেন্দ্রপুর বাবুবাজার, পোস্ট অফিস, মাস্টারবাড়ি ও নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন রাস্তার দুই ধারে এবং নরেন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে কৃষ্ণচূড়া, কাঠবাদাম, জাম, বহেরা ও অর্জুনসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছ রোপণ করা হয়েছে।

কর্মসূচি চলাকালে প্রত্যয় সমাজকল্যাণ সংঘের প্রধান উপদেষ্টা খন্দকার ফকরুজ্জামান রাসেল বলেন, জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি থেকে পরিবেশ রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছের চারা রোপণ করা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা। সামাজিক দায়বদ্ধতা থেকে এ সংগঠন সবসময় পরিবেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। আমাদের এই সবুজায়ন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃক্ষরোপণকালে সংগঠনের সভাপতি মো. আলীরাজ হোসেন, সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান তন্ময় এবং দপ্তর সম্পাদক মো. রাকিবুল হাসান তামিমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বও এ কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)