স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কর্মসূচি পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় ইউনিয়নের কাজিপুর গ্রামের বিভিন্ন মহল্লায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। রামনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুন্সি নাজমুলের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচি চলাকালে মুন্সি নাজমুল বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও মশার বংশবিস্তার রোধ করা অত্যন্ত জরুরি। রামনগর ইউনিয়নের প্রতিটি গ্রামে পর্যায়ক্রমে মশা নিধন কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করে তিনি ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতনতামূলক পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাজেদুর রহমান মনি, মাস্টার আবু ইমরান গাজী, দেলোয়ার হোসেন দিলু, ইমরান মোল্লা, আমির হোসেন, সোহেল সরদার, সুবাহান, তাইজুল, রফিক, আব্দুল জলিল, মনোয়ার হোসেন, সাইফুল ও সেলিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার বংশবিস্তার রোধে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।