যশোর, বাংলাদেশ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০৯:১৭ পিএম
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ১০:০২ পিএম
আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী গ্রেপ্তার

যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ওরফে দীন মোহাম্মদ ওরফে দিলু পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে যশোর শহরের পুরাতন কসবা এলাকার আজিজ সিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দিলু পাটোয়ারী বাঘারপাড়া উপজেলার নরসিংহপুর গ্রামের মৃত এম গোলাম মাওলা পাটোয়ারীর ছেলে।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, দিলু পাটোয়ারীর বিরুদ্ধে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্নভাবে সংগঠিত করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

শনিবার রাতে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করে ডিবি পুলিশ।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ডিবি পুলিশ দিলু পাটোয়ারীকে ধরে থানায় সোপর্দ করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)