যশোর, বাংলাদেশ || রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় মুদি দোকানিকে গুলি

খুলনা অফিস

প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ১০:৩১ পিএম
খুলনায় মুদি দোকানিকে গুলি

খুলনায় আকাশ কুণ্ডু নামে এক মুদি দোকাননিকে গুলি করেছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এই ঘটনা ঘটে। খুলনা থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা আকাশ কুণ্ডকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলি তার পেটে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় জড়িতদের পরিচয় ও হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)