যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীসহ আটজনের নামে দুদকের মামলা

খুলনা অফিস

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৯:৫০ এ এম
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৪:২৫ পিএম
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীসহ আটজনের নামে দুদকের মামলা

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী সাবিরুল আলমসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুদকের জনসংযোগ দপ্তর এই তথ্য জানায়। এর আগে গত সোমবার কমিশন থেকে মামলা অনুমোদন করা হয়।

সাবিরুল আলম ছাড়াও অন্য আসামিরা হলেন—আতাউর রহমান খান লিমিটেডের চেয়ারম্যান ও খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের লিড পার্টনার আতাউর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্পের পার্টনার শেখ মাহাবুব রহমান, কেডিএ'র সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ, নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) আরমান হোসেন, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মুনতাসির মামুন, সহকারী প্রকৌশলী বাসুদেব কুমার বিশ্বাস এবং উপ-সহকারী প্রকৌশলী শরীফ ওয়াহিদুজ্জামান।

দুদকের এজাহারে বলা হয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স লিমিটেডকে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কার্যাদেশ দেওয়া হয়েছিল। কিন্তু অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী সড়কটি নির্মাণ না করে সরকারের কয়েক কোটি টাকা আত্মসাৎ করা হয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

সম্প্রতি এক বৈঠকে সড়ক নির্মাণকাজে দীর্ঘ ১৩ বছরের অস্বাভাবিক বিলম্বের কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই কাজের সাথে যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সরকারপ্রধান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)